মুহতারাম, আসসালামু আলাইকুম আনন্দ ও উদ্দীপনার সাথে জানাচ্ছি যে, আমাদের ড্রিম ভ্যালি স্কুল এর কোমলমতি শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়ন,শৃঙ্খলা রক্ষা এবং সার্বিক অগ্রগতি নিয়ে আলোচনা করার উদ্দেশ্যে ড্রিম ভ্যালি স্কুলের উদ্যোগে আগামী ৭ ই নভেম্বর ২০২৬ রোজ শনিবার সকাল ১০ঃ৩০ ঘটিকায় স্কুল অডিটোরিয়ামে একটি বিশেষ অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়েছে। আপনাদের মূল্যবান মতামত ও পরামর্শ আমাদের শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে সবচেয়ে বড় সহায়ক শক্তি। উক্ত আয়োজনে আপনার উপস্থিতি আমাদের শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্ধারিত সময়ে উপস্থিত থেকে আমাদের আয়োজন কে আরও সার্থক করে তুলবেন। আপনাদের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করি। ধন্যবাদান্তে, সাইফুর রসূল ফুহাদ। কো-অর্ডিনেটর। ড্রিম ভ্যালী স্কুল।